এভারকেয়ারের পাশের মাঠে সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১২-২০২৫ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৫ ০৫:০২:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হয়েছে। এসএসএফের নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাসপাতালের কাছে থাকা দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের পরিকল্পনা ছিল।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার হাসপাতালের পাশে পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করেছে।
হেলিকপ্টারটি দুপুর ১টার পর বেশ কয়েকবার ওঠানামা করে। বুধবার (৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণ জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এই সময় হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। নেতাকর্মীরা হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স