উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাত্রা করতে পারেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমকে এই সম্ভাবনার কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন বলে জানা গেছে।
সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে বিবিসিকে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের