ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালে আবার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৭:০৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:০৮:৪১ অপরাহ্ন
সাতসকালে আবার ভূমিকম্প ছবি: ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

বাংলা স্কুপ/ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ