ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত তারেকের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:২৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৯:০৯:২৫ অপরাহ্ন
খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত তারেকের ​ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃত করে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর জনাব তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।’

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলেও তিনি একই কথা বলেন। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসকদের মূল্যায়ন ইতিবাচক হলে তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা বিবেচনা করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতিতে বড় পরিবর্তন না এলে খুব শিগগিরই তারেক রহমানের দেশে ফিরবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ