ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৫:২৮:০২ অপরাহ্ন
​বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে, দেশে তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনও কারণ নেই। বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করা হবে।

ফোনে আড়িপাতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ