টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। তাই বছরের শেষটা স্বস্তিতে শেষ করার লক্ষ্য বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিতলে সিরিজও নিশ্চিত হবে। সেই লক্ষ্যে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। গত ম্যাচেও শুরুতে টস জিতে ব্যাট করেছিল তারা।
প্রথম ম্যাচে ৩৯ রানে হারের পর দ্বিতীয় টি–টোয়েন্টিতে চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, তানজিম হাসান ও নুরুল হাসান। তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। ফিরেছেন কার্টিস ক্যাম্ফার। তাছাড়া ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইটকে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন