ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চকবাজারের আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:২৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৭:২৭:২৮ অপরাহ্ন
​চকবাজারের আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর চকবাজারে পাশাপাশি দুটি ভবনে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয় বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, লালবাগ, পলাশি ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

চকবাজারে যে দুটি ভবনে আগুন লাগে, তার একটি তিনতলা। নিচতলায় ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের থাকার জায়গা এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংয়ের কারখানা ছিল। অন্য ভবনটি দুইতলা, যার নিচতলায় ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় অফিস ছিল। বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

এর আগে একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে আগুন লাগে। দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে ওই আগুনও নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ