ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে

ভোটকক্ষ নয়, বাড়বে গোপন বুথ : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৭:০২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৭:০২:৩৯ অপরাহ্ন
ভোটকক্ষ নয়, বাড়বে গোপন বুথ : ইসি সচিব ​ছবি: সংগৃহীত
আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি ভোটকক্ষে দুটি করে গোপন বুথ স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন করে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই দুটি ভোট একসঙ্গে নেওয়া সম্ভব।

ইসি সচিব বলেন, নির্বাচনী কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বৃদ্ধি ও নির্বাচনের দিন অতিরিক্ত সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইসি, মাঠ প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিটিভি ও সংসদ টিভি ওসিভি, গণভোট ও জাতীয় নির্বাচনের প্রচারণা সম্প্রচার করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একজন করে ‘কন্ট্যাক্ট পয়েন্ট’ নির্ধারণ করা হবে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ সম্ভব হয়।

আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার প্রিন্টিং স্থাপনা পরিদর্শনের জন্য অংশীজনদের নিয়ে ডাক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ