ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:৫৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৩:৪২:১৮ অপরাহ্ন
​কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩ ​ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২ট দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

ওসি বলেন, ‘নিহত তিনজনের মধ্যে একজন নারী। দুইজন পুরুষ। নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর দুইজনের নাম আলতাফ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে। অভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রে ইতিমধ্যে অভিযানও শুরু করেছে আইনশৃঙ্খলাবাহিনী।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ