ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মোহাম্মদপুরে বাবু হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল চাপাতি হাতে ঘাতকদের পালানোর দৃশ্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
​মোহাম্মদপুরে বাবু হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল চাপাতি হাতে ঘাতকদের পালানোর দৃশ্য
রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু (২৬) হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে উঠে এসেছে হৃদ্‌বিদারক ও চাঞ্চল্যকর দৃশ্য। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ডি-ব্লকে কিশোর গ্যাং সদস্যদের চাপাতির আঘাতে নিহত হন বাবু। এতে গুরুতর আহত হন তার বাবা আবুল কাশেমও।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুপিয়ে হত্যার পর চাপাতি হাতে ছুটে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আশপাশে থাকা লোকজনের নিষ্ক্রিয়তা ও ঘাতকদের স্পষ্ট চেহারাও ধরা পড়ে ক্যামেরায়। হামলার পর বাবু ও তার বাবাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা বাবুকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুর পরিবার জানায়, স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজন এ হামলা চালায়। নিহতের মামা বলেন, বাবাকে মারধর করতে দেখে এগিয়ে গেলে বাবুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা। বাবুর মা জানান, আমার জামাইকে কোপানোর সময় আমার ছেলে এগিয়ে গেলে ওরা সরাসরি তার ঘাড়ে কোপ দেয়। এলাকাবাসী কেউ সাহায্যে এগিয়ে আসেনি।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে হত্যা করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ