ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টা

​'লেজুড়বৃত্তির বাইরে শিক্ষকদের পেশাদারি আচরণ করতে হবে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৮:০৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৮:০৭:১০ অপরাহ্ন
​'লেজুড়বৃত্তির বাইরে শিক্ষকদের পেশাদারি আচরণ করতে হবে' ​ছবি: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি আর আবরার বলেছেন, শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে শিক্ষকদেরকে লেজুড়বৃত্তি ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের বাইরে এসে পেশাদারি আচরণ করতে হবে। সংস্কারের অংশ হিসেবে এই সরকার একটি গ্রহণযোগ্য টেকসই ব্যবস্থা প্রণয়ন করেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরে শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। 

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জেলা প্রশাসন ও বৃহত্তর ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সহায়তায় এ সেমিনারে বৃহত্তর ফরিদপুর এর ৫ জেলার শিক্ষকরা অংশ নেন। 

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর বি.এম আব্দুল হান্নান।

এ সময় শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘স্বাধীনতার কয়েক বছরের মধ্যে বাংলাদেশের নাগরিকরা তাদের নাগরিক মর্যাদা হারিয়ে প্রজা হয়েছিল। ২৪ এ তরুণরা নতুন বাংলাদেশের সূচনা করে হারানো সেই মর্যাদা নাগরিকদের ফিরিয়ে দিয়েছে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ