ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:১১:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:১১:১৪ অপরাহ্ন
​ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস ​ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (রোববার, ৩০ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে সকল পর্যায়ের অনলাইন ক্লাস শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হলগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটির বিষয়ে অতিদ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, ভূমিকম্পের ঝুঁকির কারণে গত শনিবার (২২ নভেম্বর) দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে ঢাবি প্রশাসন। একইসঙ্গে, শিক্ষার্থীদের পরদিন বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ