ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন
​টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সংবাদচিত্র: সংগৃহীত
দলের অভ্যন্তরীণ নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি নতুন মেয়াদ ২০২৬–২৮-এর দায়িত্ব গ্রহণ পালন করবেন।

শপথ বাক্য পাঠ করান দলের নির্বাচন কমিশনের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২ নভেম্বর দলীয় বিজ্ঞপ্তিতে তার তৃতীয়বার আমীর নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমীর নির্বাচিত হন তিনি। দলের ইতিহাসে টানা তিন মেয়াদে আমীর হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার আগে নজির সৃষ্টি করেছিলেন কেবল অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ