ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৬:০৮ অপরাহ্ন
​মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। মহাখালীর আমতলী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নির্বাপণ করে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ