ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:২৯:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৫৬:০৬ পূর্বাহ্ন
​ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক ঢাকা পোস্টকে বলেন, রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক  চলে যান। পরে হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এরপরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ