ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৫:৫৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:১৯:১২ অপরাহ্ন
​রাজধানীর কড়াইল বস্তিতে আগুন ​ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের সাতটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরো চারটি ইউনিট পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন,  ‘খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ