ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেই নবজাতকের পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৪:২৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৫:১৮:৪৮ অপরাহ্ন
সেই নবজাতকের পাশে তারেক রহমান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে দাঁড়িয়েছে বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'।

শনিবার (২৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা-মা ফেলে রেখে পালিয়ে যায়। শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'-এর সদস্যরা। তাঁরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এসময় সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিকনির্দেশনা দেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডা. আহসান হাবীবসহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ শওকত আলী, ডা. মাসুদুর রহমান লিমন, ডা. মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ