ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার মক ভোটিং করবে ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০২:৫৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৩:১৫:০৫ অপরাহ্ন
শনিবার মক ভোটিং করবে ইসি ছবি : প্রতীকী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রুহুল আমিন মল্লিক আরও জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ