ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৫ ০২:২৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৫ ০২:২৭:৩৫ অপরাহ্ন
​কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের ছবি : প্রতীকী
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নূরু মিয়া ও ফজলু মিয়া। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির উঠানে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। আজ ভোরে সেখানে নূরু মিয়া গেলে অসাবধানতাবশত ওই তারে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই ফজলু মিয়াও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ