ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৬:৫৯ অপরাহ্ন
​পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা ​ফাইল ছবি
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় তাকে ৫ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিক তা তিনি জানাতে পারেননি।

আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ