ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের ৫৭ ব্যাংক হিসাব ফ্রিজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০২:৩৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০২:৪০:৪৯ অপরাহ্ন
​জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের ৫৭ ব্যাংক হিসাব ফ্রিজ ​ফাইল ছবি
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী ও মেয়ে সংক্রান্ত ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৭ নভেম্বর) এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, নানক ও তার পরিবার এবং স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৩২ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের চেষ্টা করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, নানক, তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা বিভিন্ন চলতি, সঞ্চয়ী ও এফডিআর হিসাবের অর্থ সম্ভাব্যভাবে বেহাত করার চেষ্টা চলছে। ফলে অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দ্রুত ফ্রিজ করতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ