ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাডভোকেট মাসুদ আহমেদের দলীয় দায়িত্বপালনে বাধা নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৩১:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৩২:৪১ পূর্বাহ্ন
অ্যাডভোকেট মাসুদ আহমেদের দলীয় দায়িত্বপালনে বাধা নেই ​ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ প্রত্যাহারের যে আদেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ ২০২৫ তারিখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অয়াডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ ১৫ নভেম্বর ২০২৫, তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।


অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এখন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ