ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:২৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:২৬:২১ অপরাহ্ন
​বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু ​ছবি: সংগৃহীত
বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে।

মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।  

বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়। আদালত আসামিদের কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

তিনি আরও বলেন, বাবুলের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন  হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ