ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১২:১৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৩:০৩:৫৮ অপরাহ্ন
​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন ​ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয়রা বাসের ভেতরে ধোঁয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ