ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীর গোপন কারখানা থেকে বিপুল ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৭:৪৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০১:৩২:৪১ অপরাহ্ন
​রাজধানীর গোপন কারখানা থেকে বিপুল ককটেল উদ্ধার সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির কারখানায় এ অভিযান চালায় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে। ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সোমবারকে (১৭ নভেম্বর) কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ