ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বরিশালে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:২৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:২৭:৩০ অপরাহ্ন
​বরিশালে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ​ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। 

ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এ আগুন দেয়া হয়েছে। 

উজিরপুর থানর ওসি আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ