বাড্ডায় যুবককে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৫ ০২:০১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৫ ০২:০৫:১৮ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে একটি ভবনের গেটে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান।
জানা গেছে, খুনের মামলার হাজিরা দিতে আদালতপাড়ায় গিয়েছিলেন মামুন। পরে তাকে ধাওয়া করে গুলি করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স