ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:০৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৯:০৬:৩২ অপরাহ্ন
আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না: ডিএমপি কমিশনার সংবাদচিত্র: সংগৃহীত
আন্ডারওয়ার্ল্ডের এত ঝামেলা হবে না জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুরান ঢাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে ‘শীষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হচ্ছে। তদন্ত করে খুনীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 
 
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে তিনি এ কথা বলেন। 
 
সোমবার (১০ নভেম্বর) দুপুরে পুরান ঢাকায় প্রকাশ্যে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার আগেও তার ওপরে হামলার ঘটনা ঘটেছিল। 
 
এই হত্যাকাণ্ডের পর আবারও আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতার নিয়ে আলোচনা উঠছে—এমন প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘২০০৩-৪ সালের দিকে তালিকাভুক্ত ২২ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে আমি ঢাকা মেট্রোপলিটনে চাকরি করি। সেসময় অভিযান চালিয়ে তিন শীর্ষ সন্ত্রাসীকে আমি গ্রেফতার করেছিলাম।’
 
তিনি বলেন, ‘তখন পুলিশের সাড়াশি অভিযানে তেজগাঁওয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন মারা যায়। তার ছোট ভাই রাকিব আরও বেশি দুর্ধর্ষ ছিল। একদিন আমাদের এক পুলিশ সদস্যকে (এএসআই দিনেশ) মেরে ফেলে। আন্ডারওয়াল্ড নিয়ে এতো ঝামেলা হবে না।’ 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ