ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন বিমুখ দলগুলো অস্থির অবস্থা সৃষ্টি করছে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৬:৫১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:২৫:২২ অপরাহ্ন
​নির্বাচন বিমুখ দলগুলো অস্থির অবস্থা সৃষ্টি করছে : মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত অস্থির অবস্থা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহিয়া থানা শাখার উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত অস্থির অবস্থা সৃষ্টি করছে। পিআরসহ আরও সকল অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ দেশের মালিক জনগণ, তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন- থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ