ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০২:০৯:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০২:০৯:৫৫ অপরাহ্ন
​রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পদক্ষেপে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া।

তিনি জানান, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের চারটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ