ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিকেলে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:১৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:১৬:১৭ অপরাহ্ন
​বিকেলে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে। 

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এর আগে, শনিবার (১ নভেম্বর) রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে শাপলা প্রতীকসহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ