ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই সনদ জনগণের প্রয়োজন নাই: মেজর (অব.) হাফিজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৩:৪১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৩:৪১:২৬ অপরাহ্ন
​জুলাই সনদ জনগণের প্রয়োজন নাই: মেজর (অব.) হাফিজ ​ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই সনদ এই দেশের জনগণের প্রয়োজন নাই। এখন অনেকে সরকারের আছেন যারা ভবিষ্যতে এই দেশে থাকলে তাদের প্রয়োজন হতে পারে।’ 

শনিবার (১ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে উল্লেখ করে হাফিজ বলেন, ‘এই সনদে এমন জিনিস অন্তর্ভুক্ত করবেন না যা দীর্ঘদিন আলোচনা হয় নাই। যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদেরও অধিকার নাই দেশের ভবিষ্যত নির্ধারণ করার। এই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের এক ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলেছে। সঠিক মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছে। বর্তমানে ৭১ এর মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা আমরা দেখতে পেয়েছি। বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন আমলা– এরা তো মুক্তিযুদ্ধ করে নাই। বরং অনেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।’ 

ঐক্যের আহ্বান জানিয়ে হাফিজ বলেন, ‘বিভিন্ন দাবিতে যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছেন তাদের প্রতি আহ্বান, আমরা মাফিয়া শেখ হাসিনাকে একসাথে হটিয়েছি, এখনো একসাথে থাকতে চাই।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ