শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১১-২০২৫ ০১:২৪:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৫ ০১:২৪:১০ অপরাহ্ন
প্রতীকী ছবি
জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই এবং বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুর মোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর ও চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকায়।
নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স