অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১০-২০২৫ ০৩:২০:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৫ ০৩:২০:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাজীপুর সেনা ক্যাম্প ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে যৌথবাহিনী মহানগরীর নাওজোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন- মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্য। পরে তাদেরকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম গাঁজা।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও গাঁজাসহ আটক বাবা ও ছেলেকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক দুইজন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। তাদেরকে বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স