ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:৩৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:৫০:০৮ অপরাহ্ন
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ​ফাইল ছবি
হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি., কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও তৎসংলগ্ন এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ