ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:০৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:৪৭:২৪ অপরাহ্ন
​বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি ফাইল ছবি
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরও বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।

আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরের রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে, যেখানে থাকবে গণতন্ত্র ও ন্যায়বিচার। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ