ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১১:৩৪:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১১:৩৮:২৭ পূর্বাহ্ন
উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু ফাইল ছবি
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হয়েছে সোমবার বেলা ১১টার দিকে। মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের যাত্রীদের জানানো যাচ্ছে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ