ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​অশোভন আচরণের প্রতিবাদ করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০১:৪৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০১:৪৪:৪৬ অপরাহ্ন
​অশোভন আচরণের প্রতিবাদ করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ​ছবি: সংগৃহীত
মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্নকর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা লাইন সঞ্চালনের নিরাপত্তার জন্য গাছপালা পরিষ্কার অভিযানে নামেন। এ সময় তারা গ্রাহক হালিম মোল্লার বাড়ির পাশে থাকা কয়েকটি ফলজ গাছ এমনভাবে কাটতে থাকেন যে গাছগুলো আর বাঁচানো সম্ভব নয়। হালিম মোল্লার স্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করেন গাছগুলো নষ্ট না করতে। কিন্তু সেই অনুরোধের জবাবে কর্মীরা তার সঙ্গে বাজে আচরণ করেন। 

ভুক্তভোগী হালিম মোল্লা বলেন, আমার স্ত্রী প্রতিবাদ করায় পরিচ্ছন্নতা কর্মীরা বাজে মন্তব্য করেন। পরে আমি ঘটনাটি জানলে তাদের এমন আচরণের প্রতিবাদ জানাই। এরপরই কোনো পূর্বাভাস ছাড়াই আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে আছি।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, পরিচ্ছন্নতা কর্মীকে থাপ্পড় মারার ঘটনার পর সংশ্লিষ্ট পরিবারের বাড়ির বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই পরিবারকে অফিসে ডাকা হয়েছে। তারা রোববার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সংযোগ পুনরায় চালু করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ