সালাহউদ্দিন আহমদ
'রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৫ ০৬:২৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৫ ০৬:৩৩:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজনৈতিক দলের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।
সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলেও প্রত্যাশা করে বলেন, আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স