ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাসে বাংলাদেশের নিন্দা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৫০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৫০:২৬ অপরাহ্ন
​পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাসে বাংলাদেশের নিন্দা
ফিলিস্তিন রাজ্যের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের ওপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় সম্প্রতি খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে। যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে। এই অভিমত ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে।

প্রতিবাদলিপিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করে।  এর মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ