'নামাজের সময় প্রতিদিন বিদ্যুৎ যাবেই'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১০-২০২৫ ০৫:১১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৫ ০৫:১১:৩৯ অপরাহ্ন
বাংলাস্কুপ
পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, ভুতুড়ে বিল, ডিমান্ড চার্জ, লোড চার্জ এবং সাব জোনাল বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেছে দিনাজপুরের হাকিমপুর হিলির সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল এগারোটায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, বাংলাহিলি হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সমাজসেবী এনামুল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। পল্লী বিদ্যুতের এত ঘনঘন লোডশেডিং পণ্য খালাস, শিক্ষার্থীদের পড়াশোনা, খামারি, কৃষকসহ সর্ব সাধারণের ভোগান্তির একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, হিলিতে পল্লী বিদ্যুতের অনিয়ম দেখে মনে হয় আমাদের কোন অভিভাবক নাই এবং আমাদের বলারও কিছু নাই। দিনে নামাজের সময় বিশেষ করে মাগরিবের নামাজের সময় প্রতিদিন বিদ্যুৎ যাবেই। আমাদের এটা হিলি সাব-জোনাল অফিসের দুষ্টামি। এখান বাহির হয়ে আসতে হবে। আজ অনুরোধ করছি আগামীতে কঠোর প্রতিবাদ করবো বলে হুশিয়ারি দেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল হক হাকিমপুর হিলি সাব জোনাল পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ সোহরাওয়ার্দী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স