ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দুধ চা ছেড়ে দিন আজই

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:২৩:৫৫ অপরাহ্ন
​দুধ চা ছেড়ে দিন আজই ​ফাইল ছবি
ঘুম থেকে ওঠার পর সকাল সকাল চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিনটা ঠিক মতো শুরু হয় না। এর মধ্যে একেবারে গোড়াতেই থাকে দুধ চা। দুধ চা খাওয়ার অভ্যাস বেশির ভাগ বাঙালিরই আছে। অনেকে আবার দিনে কয়েক বার দুধ চা খান। চায়ে দুধ না মেশালে তাদের চলেই না।

কিন্তু জানেন কি, এই দুধ চা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে।

হজমজনিত সমস্যা
সকালে ঘুম থেকে উঠেই যারা দুধ চা পান করেন, তাদের অম্বল, গ্যাসের সমস্যা বেড়ে যায়। চায়ে থাকা ক্যাফেইনের কারণে পাকস্থলীর কার্যকলাপে সমস্যা হয়। কারো কারো তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খালি পেটে কড়া লিকারের দুধ চা পানের অভ্যাস পেপটিক আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। বার বার দুধ চা পান করলে শরীরে পানিশুন্যতা দেখা দিতে পারে। দুধ যাদের হজম হয় না, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। আবার কনডেন্সড মিল্ক দিয়ে বানানো দুধ চাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

হার্ট ও নার্ভের সমস্যা
প্রতিদিন অতিরিক্ত দুধ চা পান করলে এর ক্যাফেইনের প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত হতে পারে রক্তচাপও। এর প্রভাব হার্ট এমনকি স্নায়্তুন্ত্রেও পড়তে পারে। অস্থিরতা, উদ্বেগের মতো সমস্যাও দেখা দিতে পারে।

ওজন বৃদ্ধি
যারা নিয়মিত দুধ চা পান করেন এবং তাতে ২ চামচ চিনি যোগ করেন তাদের ওজন দ্রুত বাড়ে। কেননা দিনে তিন থেকে চার বার চা পান করলে অন্তত ৬-৮ চামচ চিনি শরীরে প্রবেশ করে। সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই। সুতরাং ওজন বাড়ে। অতিরিক্ত চিনি শরীরের পক্ষে মোটেই ভালো নয়।

ঘুমের ব্যাঘাত
ঘন ঘন চা, চিনি দিয়ে দুধ-চা পানের অভ্যাসে অনেক সময় ক্ষুধা কমে যায়। সন্ধ্যার পর থেকে বারবার চা পান করলে কিংবা রাতের দিকে দুধ চা পান করলে ঘুমের ব্যাঘাত ঘটে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ