প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১০-২০২৫ ০৬:০৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৫ ০৮:৫৯:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় যান তারা।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
এই বৈঠকের পরই প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বসবেন।
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স