ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পল্লী বিদ্যুতের বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০১:১০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৩:০২:১০ অপরাহ্ন
​পল্লী বিদ্যুতের বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সাময়িক বরখাস্ত হওয়া ৪৪জন কর্মকর্তা-কর্মচারীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে কর্মস্থলে পুনর্বহালের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আদালতে বিচারাধীন মামলা এবং বিভাগীয় মামলা রয়েছে, তাদের বিষয়টি ভিন্নভাবে নিষ্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো ওই পত্রে বলা হয়, গত ০৫ অক্টোবর, ২০২৫ তারিখ পবিসের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার নির্দেশনা মোতাবেক সাময়িক বরখাস্তকৃত ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলা এবং বিভাগীয় মামলার ক্ষেত্র ব্যতীত' ..পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকুরী বিধি ১৯৯২ (সংশোধিত ২০১২)' এর ৪৩ (৩) নং বিধি অনুসারে সাময়িক বরখাস্ত আদেশ যথাশীঘ্র প্রত্যাহারপূর্বক পূর্বের কর্মস্থলে বহাল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

একইসাথে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিভাগীয় মামলায় অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি দ্রুত নিষ্পন্নের ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে পত্রটিতে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ