মরুর বুকে ফুলের বাগান!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১০-২০২৫ ১২:০৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৫ ১২:০৩:৫৪ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
চিলির আতাকামা মরুভূমিতে বিরল দৃশ্য দেখা দিয়েছে। বছরের বেশির ভাগ সময় যেখানে ধুলা উড়তে থাকে, সেই মরুপ্রান্তরে এখন ছড়িয়ে আছে রঙিন ফুলের গালিচা।
গোলাপি, বেগুনি, হলুদ আর নীল-নানা রঙের এই উৎসবে মরুভূমি যেন নতুন প্রাণ পেয়েছে। এই ক্ষণস্থায়ী ফুলেল মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ। চিলির লানোস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এ বছর অস্বাভাবিক বৃষ্টিপাতের পর বুনো ফুল গাছে ভরে গেছে আতাকামা মরুভূমি। এ যেন মরুর বুকে ক্ষণিকের রূপকথা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স