ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিভিন্ন আগুনের ঘটনা স্বৈরাচারের চক্রান্ত: সারজিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:৫০:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:১৮:৪৫ অপরাহ্ন
​বিভিন্ন আগুনের ঘটনা স্বৈরাচারের চক্রান্ত: সারজিস ​ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।’

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।’

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ৪ ঘণ্টা পার হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ