ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:২৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:১১:০৯ অপরাহ্ন
​আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার ​ছবি: সংগৃহীত
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার ফাইটারদের সাথে নিয়ে আসা হয়েছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’।

এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানে মুখে করে পানি দিতেও পারে এই রোবট।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট বিমানবন্দরে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ