ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৫:৪৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:৫১:০৮ অপরাহ্ন
​সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ​ছবি: সংগৃহীত
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে, বেলা আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায়, বিশেষ করে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর আড়াইটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩৬টি ইউনিট সরাসরি কাজ করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​শাহজালালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ