ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৩:২১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৫৩:২৭ অপরাহ্ন
​শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ​ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা কাজ করছে।

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ