ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাতে হ্যান্ডকাফ পরানোয় ওসিকে হুমকি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৪:১২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৪:৩৯:২৯ অপরাহ্ন
​হাতে হ্যান্ডকাফ পরানোয় ওসিকে হুমকি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সংবাদচিত্র: সংগৃহীত
হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদলতে হাজতখানার ওসিকে হুমকি দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বুধবার (১৫ অক্টোবর) প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এ হুমকি দেন সুব্রত বাইন।

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জগঠনের শুনানি করতে বুধবার সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে তাকে নামানো হয়। 

এসময় মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেট প্রুফজ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পড়াতে গেলে ওসি হাজতকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন। 

উল্লেখ্য রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনের নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ